রবিবার, ২১ জুন ২০২৬ | সময়: সকাল ৯:৪৯

অফিস চলাকালে কর্মস্থল ছাড়লেই কেন্দ্রে যাবে ভূমি কর্মকর্তার ‘লাল সংকেত’

👁️ ১ Time View
Daraz horizontal banner

দেশের যে কোনো প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (২০ জুন) চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জিও ফেন্সিং’ (Geo-fencing) প্রযুক্তির যুগান্তকারী ব্যবহারের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু করেছি। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে। এ প্রযুক্তির ফলে অত্যন্ত কম খরচে প্রান্তিক পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।’
এসময় তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির অবসান ঘটানো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

ভূমি সেবায় হয়রানিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনার পথে বাংলাদেশ

ভূমি অফিসে যেসব সেবা পাবেন

ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নে গৃহীত নানা বৈপ্লবিক পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জনসাধারণের ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই ‘ভূমি’ (BHUMI) অ্যাপের মাধ্যমে ট্যাক্স দেওয়া ও নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে পারছেন।’
পাশাপাশি যারা অনলাইনে অভ্যস্ত নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে, যেখানে নির্ধারিত চার্ট অনুযায়ী অত্যন্ত স্বল্প খরচে নাগরিকরা অনলাইন সেবা পাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম ও সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এছাড়াও সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পখাতের নেতৃত্ব, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
এএসএ/এমএস

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট