
সুনামগঞ্জে সরকারি প্রকল্পের নামে অবৈধ মাটি উত্তোলন বন্ধের দাবি
‘গ্রাম বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের চানপুর, বাক্ষ্মণগাও সুরমা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেলে রঙ্গারচর ও চানপুর গ্রামবাসীর আয়োজনে সদর উপজেলার চানপুর নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।







