শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৬:৪৪
Category: বিশেষ খবর

সিভিল কর্মচারীদের অযথা ‘স্যার’ বলা যাবে না, কারা অধিদপ্তরের নির্দেশনা

সিভিল কর্মচারীদের প্রতি কারাগারে কর্মরত ইউনিফর্মধারী সদস্যদের অতিরিক্ত ভক্তিসূচক ‘স্যার’ সম্বোধন পরিহারের নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর। অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে- কারারক্ষী, সহকারী

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এসব অবকাঠামো আইআরজিসি ব্যবহার করছিল। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। একই ভাষণে নেতানিয়াহু আরও বলেন, আগের

উপনির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় ইথুন বাবু, পলাশ, মৌসুমীরা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নেতারা। রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।

ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক গ্রেফতার, ১৮ ঘণ্টা পর আদালত থেকে মুক্তি

কুমিল্লার দেবিদ্বারে একটি ‘ভুয়া ওয়ারেন্টে’ স্থানীয় সাংবাদিক সোহরাব হোসেনকে আটক করে থানা পুলিশ। আটকের ১৮ ঘণ্টা পর আদালত থেকে ছাড়া পান তিনি। তবে বিষয়টি ভুলবশত হয়েছে বলে আদালত ও থানা পুলিশ স্বীকার করলেও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

অনাহারে নৌকায় মৃত্যু, সাগরে ভাসিয়ে দেওয়া হয় লুৎফুর-জুনাইদের মরদেহ

ভূমধ্যসাগরে ডুবে গেছে হবিগঞ্জের দুই যুবকের ইতালি যাওয়ার স্বপ্ন। খাবার আর পানির অভাবে নৌকাতেই নিভে গেছে প্রাণ। তবুও হাত ছাড়তে চাননি সহযাত্রীরা। নিথর দেহটি তীরে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। দিতে চেয়েছিলেন কবর। কিন্তু তাদের সে চেষ্টা আর সফল হয়ে ওঠেনি।

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ১৮৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এতে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দেন হাইকোর্ট।

কার্ডের ফাঁদে রিয়াল: ৬ তারকাকে নিয়ে দুশ্চিন্তা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সামনে নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শৃঙ্খলাজনিত ঝুঁকি। বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার হলুদ কার্ড ঝুঁকিতে থাকায় দলটির কৌশল এবং মানসিকতায়ও বড় প্রভাব পড়তে পারে।

সোর্সদের সাক্ষী বানিয়ে মাদক-নগদ টাকা গায়েবের অভিযোগ ডিবির বিরুদ্ধে

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধারের পর ২০ কেজি গাঁজা জব্দ তালিকায় উল্লেখ করার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মিনার আলীর বিরুদ্ধে। গত ১ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার কীর্ত্তিপুর

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণসহ সংসদে ৮ বিল পাস

ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিলসহ সংসদে ৮টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত বিলও জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার (৭ এপ্রিল)

স্নাতক পাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) ‘জোনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।