মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ | সময়: বিকেল ৩:০৮

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না: এমপি চাঁদ

👁️ ২ Time View
Daraz horizontal banner

চারঘাট-বাঘায় কোনো রাস্তা কাঁচা থাকবে না বলে জানিয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাইদ চাঁদ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে পদ্মার দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় চারঘাট উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাইদ চাঁদ বলেন, ‘চারঘাট-বাঘার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কম্পিউটার, ল্যাপটপ, শিক্ষা উপকরণ সরবরাহ, লাইব্রেরি স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, সমাজসেবা কর্মকর্তা রাশিদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট এবং ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট