শনিবার, ৪ জুলাই ২০২৬ | সময়: বিকেল ৪:১৯

জলাবদ্ধতা নিরসনের দাবিতে যশোরে মহাসড়ক অবরোধ

👁️ ১ Time View
Daraz horizontal banner

যশোরের অভয়নগরে চারটি প্রাইভেট প্রতিষ্ঠান ও যশোর ইপিজেডের চলমান কাজের কারণে চেঙ্গুটিয়া এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় চেঙ্গুটিয়া বুড়োর দোকানের সামনে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী।
পরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
মানববন্ধন ও অবরোধ চলাকালে যশোর-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহাদাত হোসেন, ব্যবসায়ী কামরুল হুদা, আব্দুল জলিল, তারিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, চেঙ্গুটিয়া বুড়োর দোকান সংলগ্ন আবাসিক এলাকায় চারটি প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ব্যবহৃত পানি আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যশোর ইপিজেডের চলমান কাজের ব্যবহৃত পানি। সব মিলিয়ে এলাকার কয়েকশো পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রহমান/এমকেআর

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট