বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ | সময়: ভোর ১০:১২

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার

👁️ ২ Time View
Daraz horizontal banner

বগুড়ায় শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামের এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে নন্দীগ্রাম উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। তিনি পরিবারের সঙ্গেই বাড়িতে থাকতেন। গত ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তরুণীকে ধর্ষণ করেন বাকী বিল্লাহ। পরে তরুণীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই তরুণী ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার (১ জুলাই) নন্দীগ্রাম থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপরই রাতে অভিযান চালিয়ে বাকী বিল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলবি/এসআর/জেআইএম

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট