মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | সময়: বিকেল ৪:২১

পটিয়ায় চাঁদা না দেয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

👁️ ২ Time View
Daraz horizontal banner

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চাঁদা না দেয়ায় মো. মামুন সিকদার (৫০) নামে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মামুন সিকদার পটিয়ার ছনহরা এলাকায় বালি ব্যবসা করতেন। মামুন আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় বিক্রি করতেন । সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট নিয়ে আসার পর আশিয়া এলাকার মো. সোহেল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত মামুন সিকদার বলেন, “আমি বৈধভাবে বালুর ব্যবসা করে আসছি। সোমবার সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ওপর হামলা চালায়। আমি পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”#এমডিআইএইচ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট