শনিবার, ২০ জুন ২০২৬ | সময়: ভোর ১১:১১

কলকাতায় সোনার দাম কত?

👁️ ২ Time View
Daraz horizontal banner

সঞ্চয় হোক কিংবা বিয়ের অলংকার—সোনা বাঙালির জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তো সোনার দামের সামান্য ওঠানামাও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে, আবার দাম কমলে মন খুশিতে ভরে ওঠে। পশ্চিমবঙ্গ তথা কলকাতার বাজারে গত দু’দিন সোনার দাম কিছুটা নিম্নমুখী থাকার পর শনিবার (২০ জুন) তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
এদিন কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে ২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ রুপি। ফলে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৮০ রুপি (১ ভরি সমান ১১ দশমিক ৬৬ গ্রাম)।

আরও পড়ুন

পড়ন্ত দামে উড়ন্ত লাভ / সোনা কেনার এখনই কি সেরা সময়?

অন্যদিকে, গহনা তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১৩ হাজার ৭৭৫ রুপি। সেই হিসাবে শনিবার বাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৫০ রুপি।
একই সঙ্গে, বাজারে ১৮ ক্যারেট সোনার দামও বৃদ্ধি পেয়েছে। শনিবার ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩১০ রুপি। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, প্রকাশিত এই দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি (পণ্য ও সেবা কর) যুক্ত হবে।

আরও পড়ুন

বিশ্ববাজারে ফের পতন, আরও কমবে সোনার দাম?

বাজার বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশেটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নাগরিকদের আপাতত সোনা কেনাকাটা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই বাজারে এর উল্টো প্রতিক্রিয়া দেখা দেয় এবং হঠাৎ করে সোনার দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। যদিও চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে দাম কিছুটা কমতির দিকে ছিল, কিন্তু শনিবার তা আবার আগের পথে চলতে শুরু করেছে।
সোনার এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। উত্তর কলকাতার বাসিন্দা পিযালী সেন দে নামে এক সোনা ক্রেতা জাগো নিউজকে জানান, সামনেই তার ছেলের বিয়ে। বিয়ের জন্য সোনা কেনাকাটার কথা ভাবছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আশা করেছিলেন হয়তো সোনার দাম কিছুটা কমবে। গত সপ্তাহে দাম কিছুটা কম থাকলেও, আজ বাজারে এসে শুনছেন দাম আবার বেড়েছে। এখন কী করবেন তা বুঝতে পারছেন না। তাই আরও কয়েক দিন বাজার পর্যবেক্ষণ করে সোনা কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
ডিডি/কেএএ/

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
একনজরে আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন—