বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | সময়: দুপুর ২:৫৯

যশোরে অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

👁️ ৩ Time View
Daraz horizontal banner

যশোর শহর ও মণিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়।
সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, যশোর শহরের মুজিব সড়কের একটি ফাস্টফুড প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা এবং মণিরামপুর উপজেলার তিনটি বেকারি ও মিষ্টান্ন প্রতিষ্ঠানকে পৃথকভাবে ২০ হাজার, ১০ হাজার এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় খাদ্যপণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়।
মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যবসায়ীদের আইন মেনে ব্যাবসা পরিচালনার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
মিলন রহমান/এনএইচআর/এএসএম

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট