রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ১১:৫৩

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ জুন ২০২৬

👁️ ২ Time View
Daraz horizontal banner

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ব্রাজিল যখন ফিলিস্তিনের পক্ষে, আর্জেন্টিনা কেন ইসরায়েলের পাশে?দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। মাঠের চিরবৈরী এই দুই প্রতিবেশীর বিশ্বরাজনীতির মঞ্চে অবস্থানও সম্পূর্ণ বিপরীত। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ভূরাজনৈতিক সংকট ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে লাতিন আমেরিকার এ দুই বৃহৎ অর্থনীতির দেশ সম্পূর্ণ ভিন্ন দুই সুর বাজাচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ২৪ ঘণ্টার মধ্যে, ঘোষণা পাকিস্তানেরকয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। সব ঠিক থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিরবৈরী দুই দেশ—যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তি সই হতে যাচ্ছে। মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার (১৩ জুন) এ ঘোষণা দিয়েছেন।
আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহতভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরেই এ দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন।
তালা ভেঙে অভিষেকের বাড়িতে পুলিশ, ছুটে গেলেন মমতাপশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাতিজা ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাত ৩টার দিকে এই অভিযান চালানো হয়। হঠাৎ করে চালানো এই অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও।
যুক্তরাজ্যে হঠাৎ কী হলো, অভিবাসীরা কেন আতঙ্কে?নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে শুরু করে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সাউদাম্পটন—সম্প্রতি উগ্র ডানপন্থিদের সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাজ্য। একের পর এক দাঙ্গা, অগ্নিসংযোগ এবং অভিবাসীদের ওপর হামলার ঘটনায় দেশটিতে বসবাসরত প্রবাসী ও অভিবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।
ইরান যুদ্ধ শুরুর আগের দামে ফিরছে তেল?যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি শান্তিচুক্তির আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। গত তিন মাসের মধ্যে তেলের দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। ব্যবসায়ীদের মধ্যে আশা জেগেছে, পারস্য উপসাগরের উত্তেজনা কমলে আবারও স্বাভাবিক হবে তেলের সরবরাহ।
বিশ্ববাজারে সোনার দাম কমে ৬ মাসে সর্বনিম্ন, এরপর ফের উত্থানবিশ্ববাজারে কয়েকদিন ধরে সোনার দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতি এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনে গত বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে এর পরদিনই, অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবসে (শুক্রবার) নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতুর বাজার।
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ ‘লগ-আউট’, আসলে কী হয়েছিল?গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের কবলে পড়ে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জার। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ কোটি কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘লগ-আউট’ হয়ে যায়। ফের লগইন করতে গেলে স্ক্রিনে ‘সেশন এক্সপায়ার্ড’ বা ‘আনএক্সপেক্টেড এরর’ বার্তা প্রদর্শন করায় বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও হ্যাকিংয়ের আতঙ্ক তৈরি হয়।
সংকট মোকাবিলায় একগুচ্ছ ‘অর্থনৈতিক’ সংস্কারের পথে কিউবাবিনিয়োগ আকর্ষণ, অর্থনীতিতে প্রবাসী কিউবানদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রশাসনের কিছু ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক দেশ কিউবা। তবে, দেশটিতে গৃহীত এসব পদক্ষেপের বিস্তারিত বা বাস্তবায়নের সময়সূচি নিয়ে কিছু জানানো হয়নি।
ইরানের সিরিক বন্দরে বিস্ফোরণ, হরমুজে একাধিক ‘ওয়ান-ওয়ে’ ড্রোন ভূপাতিতইরানের দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
কেএএ/এমএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট