রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: দুপুর ১২:১১

পটুয়াখালীতে বড় পর্দায় দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ

👁️ ৩ Time View
Daraz horizontal banner

পটুয়াখালীর ফুটবলপ্রেমীদের উন্মাদনায় বাগড়া দিয়েছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে শহরের প্রাণকেন্দ্র ঝাউবন এলাকায় বড় এলইডি মনিটরে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সই করা এ নোটিশে উল্লেখ করা হয়, রাত্রিকালীন সময়ে বড় এলইডি মনিটরে খেলা প্রদর্শনের কারণে অতিরিক্ত জনসমাগম তৈরি হতে পারে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকির কারণ হতে পারে। পাশাপাশি বিদ্যুতের অপচয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা রুবেল হাওলাদার বলেন, ‘চার বছর পরপর বিশ্বকাপ আসে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা দেখার আনন্দ অন্যরকম। প্রশাসন চাইলে নিরাপত্তার ব্যবস্থা করতে পারতো। কিন্তু পুরো আয়োজন বন্ধ করে দেওয়ায় আমরা কষ্ট পেয়েছি।’
সোহেল রানা নামের আরেকজন বলেন, ‘ঝাউবনে খেলা দেখার আয়োজন হওয়ার পর শহরের মানুষ নতুন একটি বিনোদনের সুযোগ পেয়েছিল। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই আমরা চাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হোক।’
খেলা প্রদর্শনের উদ্যোক্তা আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর বিনোদনের পরিবেশ তৈরি করতেই আমরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিলাম। কিন্তু কোন প্রেক্ষাপটে প্রশাসন এটি বন্ধের নির্দেশ দিয়েছে, তা আমার বোধগম্য নয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, খেলা দেখার আয়োজনটি যেন চালু থাকে।’
মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট