শুক্রবার, ১৯ জুন ২০২৬ | সময়: দুপুর ১:৫৭

ভারতের বিপক্ষে ফাইনালে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

👁️ ৪ Time View
Daraz horizontal banner

সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপার জয়ের স্বপ্ন পূরণের জন্য মাঠে নামছে বাংলাদেশ। মারগোয়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ফাইনালে প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন। টানা তিনবার শিরোপা জিতলে অনন্য কীর্তি গড়া হবে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের।
সেমিফাইনাল নেপালের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে শুরু করেছিল বাংলাদেশ ফাইনালে সেই একাদশের পরিবর্তন আনা হয়েছে দুটি। দুটিই আক্রমণভাকে। উমেহলা মারমা ও সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে বসিয়ে কোচ পিটার বাটলার শুরুর একাদশে রেখেছেন শামসুন্নাহার জুনিয়র তহুরা খাতুনকে। গোলরক্ষক হিসেবে মিলির ওপরই আস্থা রেখেছেন পিটার বাটলার।
সেমিফাইনালে ভারত হারিয়েছিল ভুটানকে। বাংলাদেশ তিন ম্যাচের একটি হেরেছিল এই ভারতের কাছে গ্রুপ ম্যাচে। হারের ব্যবধান ছিল ৩-০। এবার ফাইনালে বাংলাদেশের সামনে সেই হারের প্রতিশোধের সুযোগ।
ভারত নারী সাফ চ্যাম্পিয়নশিপের সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার ঘরের মাঠে শিরোপা জিতলে তাদের ভান্ডারে। বাংলাদেশ জিতলে হবে তিনবার।
বাংলাদেশ একাদশ
মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।
আরআই/আইএন

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট