রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: দুপুর ১:৪৭

চামড়াশিল্পে শৃঙ্খলা আনতে জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা

👁️ ৬ Time View
Daraz horizontal banner

চামড়াশিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আগামী জুলাই মাসের মধ্যে সরকার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৯ মে)  বিকেলে রাজধানীর লালবাগের পোস্তায় কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এমন তথ্য জানান।
এ সময় চামড়ার ন্যায্য দাম না পেয়ে সড়কে চামড়া ফেলা রাখার কোনো অভিযোগ পাননি বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
চামড়া পাচারের অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, রাজধানীতেই বিভিন্ন এলাকায় লবণ দিয়ে প্রক্রিয়া করে চামড়া রাখার ব্যবস্থা রয়েছে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার চামড়াশিল্পে শৃঙ্খলা আনতে জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।
এফএইচ/এএমএ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট