বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | সময়: দুপুর ১:৫২

বংশালে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ

👁️ ৮ Time View
Daraz horizontal banner

পুরান ঢাকার বংশালের একটি বাসা থেকে কৌশিক আহমেদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বংশালের রথখোলা রোডের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
রোববার (১৭ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কৌশিককে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রিফাত। তিনি জানান, বংশালের নবাবপুর রোডে মেশিনারি ব্যবসা রয়েছে কৌশিকের। পারিবারিক কলহের জেরে রোববার দুপুর ২টার দিকে নিজ ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নেন তিনি। একপর্যায়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন কৌশিককে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে

Daraz horizontal banner
technoviable
technoviable
Daraz square banner

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট