
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের থানা এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলো- ১. মো. হোসেন ওরফে শাকিল (২৫) ২. মো. মিলন (৩৪) ৩. মো. নয়ন (২০) ৪. আব্দুল্লাহ আল মামুন (২৯) ৫. রতনা (৩৫) ৬. মোছা. জেরিন (৩৫) ৭. মোছা. কুলসুম (৩০) ৮. মোছা. আছিয়া (৪০) ৯. মো. আবুল হাসনাত রিয়াত (১৮) ১০. মো. রাসেল রুবেল ইসলাম (৩১) ১১. মো. গোলাম দস্তগীর তিতাস (৪৫)১২. মমিনুল ইসলাম মিঠু (৩৩) ১৩. মো. সাগর (২৫) ১৪. শাকিল (২০) ১৫. রাকিবুল হাসান রাকিব (২৬) ১৬. রোমান খাঁন (২০) ১৭. স্বপন ব্যাপারী (৩০) ১৮. মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) ১৯. মো. নঞ্জু (৩৫) ২০. মো. শহিদুল ইসলাম (২২) ২১. মো. রাব্বি (২১) ২২. মো. সজল হাওলাদার (২২) ২৩. খায়রুল আলম মিলন (২৫) ২৪. ইয়াছিন (২১) ২৫. আরব শাহী আরমান (২৩) ২৬. মো. শাহিন (১৮) ২৭. মো. আহাদ (১৮) ২৮. মো. জোবায়ের ইসলাম (২১) ২৯. মো. কালু বেপারী (৪০) ৩০. মো. রফিকুল ইসলাম (৪২) ৩১. মনির হোসেন দিদার (৩৮) ৩২. তানভীর ইসলাম (১৪) ৩৩. মো. পান্নান প্রধান (৩২) ৩৪. মো. শাহীন (৩৪) ৩৫. মো. ইমরান ফকির ৩৬. মো. রুবেল হোসেন ৩৭. মো. হেলাল (৩৭) ৩৮. মো. তারেক শরীফ (২৫) ৩৯. রুবেল (২৭) ৪০. মো. তাহমিদুল ইসলাম (৪০) ৪১. মো. সজিব ৪২. মো. আমজাদ হোসেন (৪০) ৪৩. মো. হৃদয় তানভীর (২৩) ৪৪. মো. হেলাল গাজী (৩০) ৪৫. মো. কাজিমুদ্দিন কাজল (৩৫) ৪৬. মো. হযরত আলী (৩০) ৪৭. মো. মিলন (২৫) ৪৮. মো. আকাশ মিয়া (২৪) ৪৯. মো. রবিউল মিয়া (২২) ৫০. মো. আশিকুর রহমান (৩০) ৫১. মোছা. মালা বেগম (৩৬) ৫২. মো. সাজু মিয়া (৩৬) ৫৩. মো. আলমগীর (৪০) ও ৫৪. মো. ইমরান হোসেন ওরফে মারুফ (২২) ।
এন এম নাসিরুদ্দিন বলেন, রোববার (১৯ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরেবাংলা নগর থানায় সাতজন,আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও থানায় দুইজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় ২০ জন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/জেএইচ







