রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | সময়: সকাল ১০:৪৩

নির্মাণাধীন অরক্ষিত কালভার্টে পড়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

👁️ ৬ Time View

সাতক্ষীরার দেবহাটায় সড়কের ওপর নির্মাণাধীন অরক্ষিত কালভার্টের মধ্যে পড়ে এক মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার কুলিয়া খাসখামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাদেক, তার বাড়ি দেবহাটা উপজেলার সেকেন্দারা এলাকায়।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, সাদেক রাতে সিরিয়াল দিয়ে পেট্রল পাম্পে তেল নিতে যাচ্ছিলেন। পথে প্রধান সড়কের ওপর অরক্ষিতভাবে নির্মাণাধীন একটি কালভার্টের মধ্যে প্রায় ১৫ ফিট উচ্চতা থেকে মোটরসাইকেল নিয়ে কালভার্টের মধ্যে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আহসানুর রহমান রাজীব/এমআইএইচএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট