বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | সময়: সকাল ৫:৫৩
Day: এপ্রিল ২২, ২০২৬

হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয়: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওরে পানি ঢোকার আগেই সব ধান কেটে ফেলতে হবে। কোনোভাবেই যেন ফসল নষ্ট না হয়, সে দিকে সর্বোচ্চ নজর দিতে হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে হাওরাঞ্চলের ধান কাটার অগ্রগতি ও সার্বিক বিষয়

দুই মাসে ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এতে কিছুটা চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব জনগণের ওপরও পড়তে পারে।

ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচন বিলম্বিত করা: এমপি শাহাদাত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন (সেলিম) বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কোনও আইনগত ভিত্তি ছিল না; বরং এর মূল উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অব্যাহত থাকবে অবরোধ

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ইরান সরকারের ভেতরে গুরুতর বিভাজন

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আরও ২১টি এমএলএআর পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর

জরুরি চাহিদা পূরণে এক লাখ টন ডিজেল কেনার অনুমোদন

দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য আর্চার এনার্জি এলএলসি-এর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানমাত্রার সালফারযুক্ত ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৬৭৪ কোটি

ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, কারসাজি বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোগ্যপণ্যের আমদানি ও মজুত পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বাজারে কোনও ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি সরকার বরদাশত করবে না। মঙ্গলবার (২১

ইন্টারনেট বন্ধে পলকের ভূমিকা নিয়ে জবানবন্দিতে যা বললেন বিটিসিএল কর্মকর্তা

২০২৪ সালে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাবমেরিন ক্যাবল পর্যায়ে ইন্টারনেট বন্ধ নিয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরাসরি ফোনে সময় জানতে চেয়েছিলেন বলে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা। তবে নিরাপত্তার স্বার্থে প্রসিকিউশন থেকে ওই কর্মকর্তার নাম-পরিচয়

দলীয় দুই এমপিকে রাজনৈতিক পর্ষদে নিলো এনসিপি

দলীয় দুই সংসদ সদস্যকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা হলেন দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। মঙ্গলবার (২১

ভূমিহীনদের উচ্ছেদের হুমকি ও হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদা না দেওয়ায় মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক পরিবারের তিন শতাধিক নারী-পুরুষ। এ সময় তারা কয়েজনের নাম উল্লেখ করে তাদের বিচার দাবি করেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি এবং প্রশাসনের কাছে