সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৩:৪৮
Day: এপ্রিল ১৪, ২০২৬

নববর্ষের দিনে পাকিস্তানের হায়ানের দূরপাল্লার শটে অপরাজিত ব্রাদার্স 

নববর্ষের উৎসবে যখন পুরো দেশ মাতোয়ারা, তখন ফুটবল মাঠেও ছড়িয়েছে রোমাঞ্চ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোর (নকআউট পর্ব) নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। ঢাকার তীব্র

ট্রাম্পকে ব্যঙ্গ করায় ইরানের অ্যাকাউন্ট বন্ধ করলো ইউটিউব, ক্ষোভ তেহরানের

ইউটিউব থেকে একটি ইরানপন্থী গ্রুপের একাউন্ট বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরান জিতেছে’ ঘোষণা দিয়ে লেগো-স্টাইল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভিডিও পোস্ট করার পর ওই গ্রুপের একাউন্ট বন্ধ করে দেয় ভিডিও প্ল্যাটফর্মটি।

৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে নগরের খুলশী থানার মতিঝর্ণা এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পশ্চিম বিভাগ অভিযান

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে খান মো. তোরাব আলী (৭৩) নামের এক কয়েদি মারা গেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে সন্ধ্যা ৬টার দিকে

চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ বৈশাখী গান নিয়ে হাজির হয়েছেন দেশের চার শিল্পী কুমার বিশ্বজিৎ, ঐশী, বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা। দেশের শীর্ষ ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার প্রযোজনায় নির্মিত হয়েছে এই গান। এর শিরোনাম ‘মনে লয় আবার

শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‌‘মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের

৫ বছর পর পূর্ণ সিলেবাস, সময় স্বল্পতায় প্রস্তুতির ঘাটতি

উচ্চমাধ্যমিকে শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই মাসে। দুই বছরের পাঠ্যক্রমে চলে পড়ালেখা। আর একাদশে ১২ মাস ও দ্বাদশে চলে ১০ থেকে ১১ মাস। অর্থাৎ, একাদশ শ্রেণিতে ভর্তির পর একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসার আগ পর্যন্ত প্রস্তুতির জন্য ২২ থেকে ২৩ মাস

ষাঁড়-ঘোড়া নিয়ে জাহাঙ্গীরনগরে বৈশাখী শোভাযাত্রা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ‘এসো হে বৈশাখ’সহ নানা বর্ষবরণ সংগীত পরিবেশিত হয়। অতিথিদের মাঝে পরিবেশন

যুদ্ধবিরোধী গান-কবিতায় ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন

যুদ্ধবিরোধী গান ও কবিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, বাংলাদেশ যুব ফ্রন্ট ও কোরাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে গিয়ে তিনি কবর জিয়ারত করেন। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণ ঘুরে