শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৩:১৯
Day: এপ্রিল ৩, ২০২৬

কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মিনা আল-আহমাদিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবারের এই হামলায় স্থাপনাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শোধনাগারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা

ডিএফপিতে নির্মাতাদের ওপর হামলায় জড়িতদের বহিষ্কার ও গ্রেফতার দাবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে (ডিএফপি) তথ্যচিত্র নির্মাতাদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ’। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সম্মেলন হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে নির্মাতারা গত ৩০ মার্চের ঘটনার বিস্তারিত তুলে

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)

‘শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়নে কাজ করছে সরকার’

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার। পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে শুরু হওয়া অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংবিধান সংশোধনে কমিটি এবং জুলাই সনদের ভবিষ্যৎ 

জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের (সংস্কার) বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের মধ্যে যে টানাপড়েন তৈরি হয়েছে, সেটি অবধারিতই ছিল। কেননা, যে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংসদের সরকারি দল হয়েছে, জুলাই সনদ তৈরির প্রক্রিয়াতে তারা বেশ ক্রিটিক্যাল ছিল।

সংসদে নারীর ক্ষীণ কণ্ঠস্বর

ইতোমধ্যে সবাই জেনে গেছেন— ত্রয়োদশ জাতীয় সংসদে ৩০০ আসনের বিপরীতে নির্বাচিত নারী সদস্য আছেন মাত্র ৭ জন। তাদের মধ্যে ৬ জন সরকারি দলের ও একজন স্বতন্ত্র। সংসদে যে বিরোধী দলটি জোটসহ ৭৭টি আসন পেয়েছে তাদের কোনও নারী সংসদ সদস্যই নেই। ফলে

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব: আক্রান্ত দেড়শ’ ছাড়িয়েছে, ২ শিশুর মৃত্যু

রংপুর বিভাগে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বিভাগজুড়ে আক্রান্ত শিশুর সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)  হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

রাঙামাটিতে তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন কৃষকরা

রাঙামাটির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি বিক্রির নির্ধারিত সময় ও রুটিনের জটিলতায় ডিজেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন কৃষক, জেলে এবং পণ্যবাহী গাড়ির চালকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের চারটি পাম্পের মধ্যে তিনটিতে রুটিন অনুযায়ী ডিজেল নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক, বোটচালক,

ছাত্রদল নেতাকে হত্যা: বিএনপি নেতার পোস্ট, ‘একটা লাশের বদলে দশটা লাশ চাই’

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর একাধিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ​বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ওই হত্যাকাণ্ডের ঘটনার পর ফেসবুকে একাধিক পোস্ট দেন

আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 

ভৌগোলিক সুবিধা, উন্নত অবকাঠামো এবং দ্রুত পণ্য খালাসের সক্ষমতার কারণে আমদানিকৃত সার খালাসের ক্ষেত্রে এখন প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে মোংলা বন্দর। সরকারি ব্যবস্থাপনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত সারের প্রায় পুরোটাই এখন এই বন্দরে খালাস করা হচ্ছে। আমদানিকারক প্রতিষ্ঠান ও