
সেক্যুলারিজম কি যুগের এপিস্টিম!
জগতের বস্তু ও ভাবপ্রকৃতি আর তাতে মানুষের উপস্থিতি ও অবস্থান কেমন, শুরুতেই এ প্রসঙ্গটির অবতারণা আমাদের কথামুখের পথকে উন্মুক্ত করতে পারে। পৃথিবীতে, যাপনের বিবেচনায়, অস্তিত্বের শর্তাধীন এবং শর্তস্বাধীন দুটি অবস্থাকে বিবেচনা করা যায় যদিও পুরোপুরি শর্তস্বাধীন বা শর্তাধীন জীবনযাপন বলে








