শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | সময়: রাত ৯:৩৯
Day: মার্চ ২৭, ২০২৬

৯ লাখ কোটি টাকার বাজেটের পথে বাংলাদেশ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ কোটি টাকার বাজেট প্রস্তুত করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৮ লাখ ৮৩ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা বেশি। তবে

জিয়াউর রহমানের নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করে বিএনপি। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে

ইরান যুদ্ধে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় উদ্বিগ্ন আরব বিশ্ব

পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধের এক নতুন ‘ছন্দ’ তৈরি হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা আর নিয়মিত সাইরেনের শব্দের সঙ্গেই মানিয়ে নিতে শুরু করেছেন বাসিন্দারা। হামলার গতি কিছুটা কমলেও স্বস্তি নেই জনমনে। বরং উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে

সমঝোতার পথ সংকীর্ণ, আরও ‘মৃত্যু ও ধ্বংসের’ হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা নিরসনে কোনও কার্যকর সমঝোতার পথ এখনও দৃশ্যমান হচ্ছে না। ওয়াশিংটন তেহরানকে ‘আরও মৃত্যু ও ধ্বংসের’ হুঁশিয়ারি দিলেও বিশ্লেষকরা বলছেন, সামরিক চাপ বাড়িয়ে ইরানের অনড় অবস্থান পরিবর্তন করা কঠিন হতে পারে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আল-মনিটর এ

তেল না পেয়ে সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সাতক্ষীরা সদরে পেট্রল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকজন মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন।  শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের লস্কর পেট্রল পাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের টানা হামলাতেও থামছে না ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন

গত এক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিছু কিছু লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানা হচ্ছে। তা সত্ত্বেও আকাশ থেকে নামানো যাচ্ছে না তেহরানের ক্ষেপণাস্ত্রগুলোকে। পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা ৯০ শতাংশ ধ্বংস হলেও

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আবু জাহানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদুল হক ড্রামে রেখে এসব পেট্রল অধিক দামে বিক্রি করছিলেন। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা

জ্বালানি তেলের অবৈধ মজুত, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এক শ্রেণির মানুষ ও ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুতের দিকে ঝুঁকছেন। সরকার বারবার জ্বালানি সংকট না হওয়ার আশ্বাস দিলেও সেই বার্তায় পুরোপুরি আস্থা রাখতে পারছেন না অনেকেই। ফলে বাসা-বাড়ি, গ্যারেজ

ফিফা ‘লাইভ র‍্যাংকিং’: আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে বাংলাদেশেরও অবনতি   

ফিফা বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক উইন্ডো শেষে র‌্যাংকিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এই মাসে শুরু হয়েছে ফিফার লাইভ র‌্যাংকিং। সাধারণত উইন্ডো শেষে র‍্যাংকিং হালনাগাদ করা হলেও, এই মাস থেকে শুরু হয়েছে ‘লাইভ র‍্যাংকিং’। অর্থাৎ, প্রতিটি

‌‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুত পাওয়া গেছে। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স