রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | সময়: দুপুর ১২:৫২
Day: মার্চ ২১, ২০২৬

ভেঙে পড়লো ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতু, ৪ শিশু নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ১৭ বছরের স্বপ্ন পূরণ

সকাল ১০টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণ মানুষের ঢলে ভেসে উঠেছে। বড়দের হাত ধরে শিশুদের উপস্থিতিও চোখে পড়ছে। জনতার ঢল এত বিস্তৃত যে তা পৌঁছেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সদস্যরা সতর্ক, তবু উচ্ছ্বাস থামানো যাচ্ছে না। এদিকে সকাল সাড়ে

অপরাধ দমনে ভূমিকা রাখছে এআই প্রযুক্তির সিসি ক্যামেরা

শরীয়তপুর জেলা শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ১২০টি বিশেষ সিসি ক্যামেরা। অত্যাধুনিক এই ক্যামেরায় ভিডিওর পাশাপাশি শনাক্ত করা যাবে মানুষ ও গাড়ির আলাদা আলাদা চিত্র। এমনকি কোথাও দুর্ঘটনা, অগ্নিসংযোগ এবং অস্বাভাবিক জটলা তৈরি

সরকারি শিশু পরিবারে ৮০ কন্যার অন্যরকম ঈদ

পরিবারের সান্নিধ্য নেই, নেই বাবা-মায়ের আঁচল; তবুও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়নি লালমনিরহাট সরকারি শিশু পরিবারের ৮০ জন নিবাসী। নতুন পোশাকের ঘ্রাণ আর সুস্বাদু খাবারের আয়োজনে অনাথ এই শিশুদের ঈদ কেটেছে উৎসবমুখর পরিবেশে। একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়ে

ঈদের দিন অভিনেত্রী নীলাঞ্জনা নীলার বিয়ের সুখবর

বিয়ের বন্ধনে জড়ালেন মডেল-অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বরের নাম কাউসার মাহমুদ সায়ান। গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাদের বিযের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেড় মাস পর ঈদের দিন আনন্দের সঙ্গে সুখবরটি জানালেন নীলা নিজেই।  বিয়েতে তোলা কিছু স্থিরচিত্র শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে

উন্নত খাবার-গান-বাজনায় ঈদ কাটলো কারাবন্দিদের

ঈদ উদযাপনে মেতেছে সারাদেশ। ধনী-গরিব সব শ্রেণির মানুষ সাধ্যমতো নতুন পোশাক-খাবারের আয়োজন নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে শামিল হয়েছেন ঈদ আনন্দে। ঈদের এই আনন্দ থেকে বঞ্চিত হননি কারাবন্দিরাও। ঈদের দিন তাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ঈদের নামাজ দিয়ে দিন শুরু। এরপর

ইরান মনে করছে তারা জিতছে, চাইছে ‘যুদ্ধ বন্ধের মূল্য’ বাড়াতে

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের তিন সপ্তাহ পার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তেহরানের শাসকগোষ্ঠী এমন এক বার্তা দিচ্ছে যে, তারা বিশ্বাস করে এই যুদ্ধে তারাই জয়ী হচ্ছে। শুধু তাই নয়, ওয়াশিংটনকে এমন এক শান্তি চুক্তিতে বাধ্য করার শক্তি তারা

ফাঁকা ঢাকায় পুরোনো ফাঁদে নতুন টার্গেট: সক্রিয় চোর ও ছিনতাইকারীরা

ঈদের ছুটিতে যখন রাজধানী প্রায় জনশূন্য হয়ে পড়ে, তখনই সক্রিয় হয়ে ওঠে চোর ও সংঘবদ্ধ অপরাধীচক্র। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি থাকলেও অপরাধীদের পুরোনো কৌশলগুলো এখনও কার্যকর। সংশ্লিষ্টদের মতে, মানুষের অসতর্কতা ও সচেতনতার অভাবই এর বড় কারণ। অভিজ্ঞ চোরচক্র সাধারণত সরাসরি

ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচল করতে একজোট ২২ দেশ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ২২টি দেশ। জলপথটিতে ইরানি অবরোধের নিন্দা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্যের সংযুক্ত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিনোদনের খোঁজে রংপুর চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। বিগত ঈদের মতোই মানুষের ঢল নেমেছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও তা দমাতে পারেনি দর্শনার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের