শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | সময়: দুপুর ২:৩৫
Day: মার্চ ১৯, ২০২৬

হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলোতে একের পর এক হামলায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ করতে ‘উপযুক্ত পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের

গলার চেইন ‘ছিনিয়ে নিতে’ শিশুকে হত্যা, প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতরে লাশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ চার বছর বয়সী এক শিশুর লাশ প্রতিবেশীর রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে

শুক্রবার চাঁদপুরের অন্তত ৪০ গ্রামে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) চাঁদপুর জেলার প্রায় ৪০টি গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরিফের পীর জাকারিয়া

ঈদের জামা কিনে বাড়ি ফেরার পথে সড়কে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া ও লক্ষ্মীপুরে ঈদের জামা কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে দুই জেলার পৃথক উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় সুরাইয়া

মেনিনজাইটিস সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি সম্প্রসারণ

যুক্তরাজ্যের ক্যান্টারবেরিতে মেনিনজাইটিস সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) নিশ্চিত করেছে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং

ভারতীয় কারাগারে মৃত্যুর ৩৬ দিন পর দেশে ফিরল বাংলাদেশির মরদেহ

​ভারতীয় কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর দীর্ঘ ৩৬ দিন পর খাইরুজ্জামান (৪২) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চেংড়াবান্দা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের

কাতারের ১৭ শতাংশ এলএনজি উৎপাদন সক্ষমতা ধ্বংস, মেরামতে লাগবে ৫ বছর

ইরানের ভয়াবহ হামলায় কাতারএনার্জি-র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সক্ষমতার ১৭ শতাংশ ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাদ আল-কাব্বি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এই বিশাল অবকাঠামো মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ঈদের দিন দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখি ঝড় হতে পারে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ

‘রাস লাফানে হামলা ইরানের শক্তির একাংশ, ফের আঘাত হলে আর সংযম নয়’

কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে হামলায় নিজেদের শক্তির মাত্র ‘একাংশ’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমাদের সংযমের একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর আহ্বানের প্রতি সম্মান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র,

তিস্তায় ইউপি চেয়ারম্যান-পুলিশের ওপর পাথর উত্তোলনকারীদের হামলা

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পূর্বখড়িবাড়ি তিস্তাপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম