শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | সময়: রাত ৭:১৬
Day: মার্চ ১৮, ২০২৬

লন্ডন থেকে আসছে পরিবার, রাজশাহীতে শায়িত হবেন শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে নিজ জন্মস্থান রাজশাহীতে দাফন করা হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর রাজশাহী নগরীর ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর হেতেমখাঁ কবরস্থানে সমাহিত করা হবে।  বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত

ঝিনাইদহে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগ আটক ২

ঝিনাইদহের মহেশপুরে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে প্রতারণার অভিযোগে হাসান কবির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৮ মার্চ) উপজেলার বাঘাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে

বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে মানুষ যানজটে পড়েছে। তবে এবার পূর্বপ্রস্তুতি নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘবের জন্যই আমরা সড়কে নেমেছি। জনগণের ভোটে নির্বাচিত হিসেবে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

গণপরিবহন সংকট, বাসের ছাদ-ট্রাক-পিকআপে করে বাড়ি যাচ্ছে মানুষ

শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই পরিবহন পাচ্ছেন না। আবার অনেকে ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি যাচ্ছেন। এ অবস্থায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত

ঈদে যাত্রীদের গুনতে হচ্ছে প্রায় ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া

আসন্ন ঈদুল ফিতরে কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ি যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। এবারের এই ঈদযাত্রায় প্রায় ১৪৭ কোটি ৯০ লাখ টাকা শুধুমাত্র বাস-মিনিবাসে বাড়তি ভাড়া আদায় হবে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে

লাশের স্তূপ থেকে স্বজনদের খুঁজছেন আফগানরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলার দুদিন পার হয়ে গেলেও এখনও নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন পরিবার ও বন্ধুরা। সোমবার রাতের এই হামলাটি দুই প্রতিবেশী দেশের মধ্যকার কয়েক মাসের সংঘাতের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।

আইজিপির বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনায় গ্রেফতার ৩

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের বাসভবনের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পাশাপাশি চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরে পুলিশের দায়ের করা একটি মামলায় বুধবার

‌‘অন্য কারো গল্পে’ মিফতাহ জামান

সমকালীন বাংলা গানে যে’কজন স্বকীয়তা তৈরি করতে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম মিফতাহ জামান। মানসম্মত কথা-সুরের সঙ্গে দরাজ কণ্ঠের গায়কীতে বরাবরই মুগ্ধতা ছড়ান তিনি। মিফতাহ ভক্তদের জন্য সুখবর, এই ঈদে নতুন গান নিয়ে আসছেন শিল্পী।  চাঁদরাতে প্রকাশ হবে তার গাওয়া ‘অন্য

জো কেন্ট কে, তার পদত্যাগ কি ট্রাম্পের ইরান নীতি বদলাবে?

ইরানবিরোধী যুদ্ধে নিজ দেশের অবস্থান সমর্থন করতে না পেরে মঙ্গলবার (১৭ মার্চ) পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক জো কেন্ট। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিবিরের একজন হয়েও তার এমন সিদ্ধান্ত মার্কিন রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে।

স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলো না সোহেলের

রাজধানীর সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে ধাক্কা লাগার ঘটনায় সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার রেবা (২০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ