
অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় অস্ত্র বহন ও সমাবেশে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র বহন এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১১ মার্চ) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য








