শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: সকাল ৬:৪৩
Day: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভোট পুনর্গণনার দাবি এনসিপির 

বিভিন্ন কেন্দ্রে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটের ফলাফল কারচুপি করা হচ্ছে এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংশ্লিষ্ট আসনগুলোতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে দলটি।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ

জুনায়েদ আল হাবিবকে হারিয়ে বিজয়ী রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। ১৫১ কেন্দ্রে সব কটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন ১ লাখ ১৭ হাজার

জিতলেন ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী রেজওয়ানুল হক

দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (‘বিএনপির বিদ্রোহী’) এজেডএম রেজওয়ানুল হক। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে জানা যায়, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র

হেরে গেলেন সারজিস আলম

পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার

জ‌য়ের দ্বারপ্রান্তে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আসন‌টির ১০৯ কে‌ন্দ্রের ম‌ধ্যে ১০৮‌কে‌ন্দ্রের ফলাফল ঘোষণা ক‌রে‌ছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এসব কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)

বিএনপির এনামুলের কাছে ১ লাখ ৫ হাজার ভোটে হারলেন মোমবাতির পেয়ারু

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় ১ লাখ ৫ হাজার ভোটে জিতেছেন। এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের

লক্ষাধিক ভোটে জিতলেন ধানের শীষের মীর হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের গণনা শেষে সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ

৮৫ হাজার ভোটে জিতলেন বিএনপির গিয়াস কাদের চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াস নূরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৯৬

রূপগঞ্জ বিজয়ী বিএনপির মোস্তাফিজুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মার্কায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ৬৫ হাজার ১৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জয় উপজেলা অডিটোরিয়ামে

৫৯৪ ভোটে জিতলেন জামায়াতের রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ৫৯৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম আরিফ বেসরকারিভাবে রকিবুল ইসলাম খানকে ৫৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করেন।