রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ভোর ১১:২৩
Day: ফেব্রুয়ারি ৩, ২০২৬

জামায়াতের নির্বাচনি ‘জনতার ইশতেহার’ ঘোষণা বুধবার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া

নির্বাচন না হওয়ার কোনও সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি: সেনাপ্রধান 

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, “নির্বাচন না হওয়ার কোনও সুযোগ নেই।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনি পরিস্থিতি ও নিরাপত্তা

ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব

সাইবার অপরাধের তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর প্যারিস অফিসে অভিযান চালিয়েছে ফরাসি পুলিশ। একই সঙ্গে প্ল্যাটফর্মটির মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে শুনানির জন্য তলব করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। মঙ্গলবার প্যারিস প্রসিকিউটর অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচনি ভাষণ দেবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘এক, দুই, তিন, চার; মন্দির আমার অধিকার’, ‘প্রশাসন লজ্জা লজ্জা’ এবং

অস্কার জিতেও ক্যারিয়ার বদলায়নি আমার: হ্যালি বেরি

২০০২ সালে ‌‘মনস্টারস বল’ ছবির জন্য অস্কারের ইতিহাসে প্রথম এবং এখনও একমাত্র কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন হ্যালি বেরি। কিন্তু সেই ঐতিহাসিক অর্জনও তার হলিউড ক্যারিয়ারের গতিপথ বদলাতে পারেনি, এমনই বিস্ময়কর স্বীকারোক্তি করেছেন অভিনেত্রী নিজেই। নতুন ছবি ‘ক্রাইম

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫ শতাংশ: এনবিআর

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার ৫ শতাংশ—এমনটাই স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে জানানো হয়েছে, পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর আগের মতোই কোনও উৎসে কর প্রযোজ্য হবে না।

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। তিনি বলেন, ‘সরকার যতক্ষণ

‘রইদ’ উঠেছে হিমশীতল রটারডামে…

কান, অস্কার, বুশান, টরন্টোর বাইরে সচরাচর নেদারল্যান্ডসের উৎসব রটারডামের কথা শোনা যায় না, দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। এবার সেটি শোনা যাচ্ছে খুব করে। তাই নয়, এরমধ্যে দেশের উল্লেখযোগ্য চার তারকা সরাসরি হাজির হয়ে, রীতিমতো ঝলমল করছেন রোজকার নানাবিধ পোস্ট দিয়ে। ২৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই