রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: রাত ৯:৫৫
Day: জানুয়ারি ২৮, ২০২৬

আচরণবিধি প্রতিপালনে ইসির উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক উদ্যোগকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছে। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন

৪১তম বিসিএসের ১৪ প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

৪১তম বিসিএসের ১৪ জন প্রার্থীকে সহকারী প্রকৌশলী (সিভিল) নন-ক্যাডার (৯ম গ্রেড) পদে নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উম্মে রহমানের সমন্বয়ে

মঞ্চে পা দুলিয়ে বসা নিয়ে ছাত্রদল সভাপতির পোস্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মঞ্চে পা দুলিয়ে বসা নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারই জবাবে ২৮ জানুয়ারি ৫টা ১৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ছাত্রদল সভাপতি। পোস্টে তিনি পরিস্থিতির ব্যাখ্যা করেন। রাকিবুল ইসলাম

জাতীয় দল ঢাকায়, কোচ বাটলারকে নেপাল পাঠালো বাফুফে

নবম রাউন্ড শেষ হওয়ার পর নারী ফুটবল লিগ বিরতিতে গেছে মঙ্গলবার। ঘরোয়া ফুটবলে বিরতির কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যস্ততা। বুধবার সন্ধ্যায় নেপাল গেছে অনূর্ধ্ব-১৯ নারী দল। একই দিন শুরু হয়েছে এশিয়ান কাপের জন্য জাতীয় দলের প্রস্তুতি। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে

জীবন-ফারিয়া জুটির সঙ্গে ফিরছে জ্ঞানী গণি

জনপ্রিয় কমেডি চরিত্র জ্ঞানী গণি আবার ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৩’। সেখানে দর্শক আবারও উপভোগ করবেন গণির বুদ্ধিমত্তা, হাস্যরস এবং পারিবারিক নাটকীয়তা। ড্রামাটি পরিচালনা করেছেন ইমরান ইমন। এতে প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা

কদমতলীতে গণসংযোগে জামায়াত নেত্রীর মাথায় কোপ

রাজধানীর কদমতলীতে জামায়াতে ইসলামীর এক নেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন। আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারণার অংশ হিসেবে

গণভোট কি অলৌকিক সমাধান!

আসন্ন নির্বাচনের সময়ে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহের ফেসবুক পোস্টটি কেবল একটি ব্যক্তিগত মতামত নয়; এটি একটি গভীর গণতান্ত্রিক উদ্বেগের প্রকাশ। যে গণভোটকে সরকার “নতুন বাংলাদেশের দরজা” হিসেবে উপস্থাপন করছে, সেই গণভোট নিয়ে যদি বাড়ির গৃহকর্মী থেকে

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গাদের সৌদি আরবে যাওয়ার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহুবছর আগে। তখন হাতে লেখা পাসপোর্ট ছিল। এর মধ্যে প্রচুর দুর্নীতির অভিযোগও রয়েছে।

যুক্তরাষ্ট্রে সব কিছুই অচল: কার্নি, বাণিজ্য চুক্তির পর্যালোচনা শীঘ্রই শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা চলার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় কিছুই স্বাভাবিক অবস্থায় নেই। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করা মন্তব্য থেকে সরে এসেছেন, এমন দাবি প্রত্যাখ্যান করে বলেন, ওটাওয়া ও ওয়াশিংটনের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় অনিশ্চয়তা বাড়ছে।

‘শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়’

শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করা না গেলে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে শ্রমবাজারের কাঠামোগত খণ্ডিতকরণ, অনানুষ্ঠানিকতার বিস্তার এবং নারীর বিনা পারিশ্রমিক গৃহস্থালি ও সেবামূলক কাজের