
ইরানে ইন্টারনেট চালু করতে ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
ইরানে চার দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সেবা চালুর বিষয়ে স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনার রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।








