
অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই জব্দ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেকবই উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া উদ্ধার করা হয়েছে ইলেকট্রনিক ডিভাইসও। সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।








