
হচ্ছে কনসার্ট, সঙ্গে বিআরটিসি বাস সার্ভিস!
খবরটি অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো! যেখানে পাকিস্তানেরই একাধিক জনপ্রিয় শিল্পী ঢাকায় এসে শেষ মুহূর্তে ফিরে গেছেন, সেই সময়ে আতিফ আসলামকে ঘিরে খবর মিলছে ভিন্ন চিত্রের। সব রকমের শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে আতিফ আসলাম আসছেন এবং গাইছেন ঢাকার মঞ্চে।








