

খবরটি অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো! যেখানে পাকিস্তানেরই একাধিক জনপ্রিয় শিল্পী ঢাকায় এসে শেষ মুহূর্তে ফিরে গেছেন, সেই সময়ে আতিফ আসলামকে ঘিরে খবর মিলছে ভিন্ন চিত্রের।
সব রকমের শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে আতিফ আসলাম আসছেন এবং গাইছেন ঢাকার মঞ্চে। তাই নয়, আতিফ ভক্তদের জন্য থাকছে ভেন্যুতে পৌঁছানোর জন্য বিআরটিসি’র ফ্রি শাটল সার্ভিসও! যেমন নজির বেসরকারি কোনও ইভেন্টে দেখা মেলেনি সেভাবে।
এক সংবাদ… বিস্তারিত







