বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ হতে চললো। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে দারুণ খেলে হ্যাটট্রিক করে নেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী ফুটবলার উসমান দেম্বেলে। তবে হ্যাটট্রিক করা এই ম্যাচের থেকে তিনি সেনেগালের বিপক্ষে তার পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত চার গোল করা এবং ম্যাচসেরা নির্বাচিত হওয়া দেম্বেলে আরও বলেন, ‘এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। আজ আমার পারফরম্যান্স ভালো ছিল, তবে আমি সেনেগালের বিপক্ষে ম্যাচটিকেই বেশি পছন্দ করি। ওই ম্যাচে আমি দলের খেলায় আরও বেশি প্রভাব রাখতে পেরেছিলাম।’
শুক্রবার বোস্টনে নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের নায়ক ছিলেন স্ট্রাইকার দেম্বেলে, যিনি হ্যাটট্রিক করেন। চতুর্থ গোলটি করেন দুয়ে, আর নরওয়ের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন আসগার্ড।
দেম্বেলে ম্যাচ শেষে বলেন, ‘আমরা সম্পূর্ণ মনোযোগী ছিলাম। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা এখনও একইভাবে মনোযোগ ধরে রেখেছি। সামনে যা আসছে, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। মাঠে এবং বেঞ্চে আমাদের উচ্চমানের খেলোয়াড় রয়েছে, আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
দেম্বেলে প্রথম রাউন্ডে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটির কথা উল্লেখ করেন। বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেনকে নিয়েও মন্তব্য করেন ডেম্বেলে। তিনি বলেন, ‘পরবর্তী রাউন্ডটাও কঠিন হবে। সেখানে যেকোনো কিছু ঘটতে পারে। আমি আগেই বলেছি, সামনে যা আসছে, সেটির ওপরই আমাদের মনোযোগ ধরে রাখতে হবে।’
গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার ফলে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, ব্রাজিলের সঙ্গে সম্ভাব্য শেষ ষোলোর লড়াই আর হচ্ছে না। এখন যদি ব্রাজিল আগামী সোমবার জাপানকে হারাতে পারে, তাহলে তারা আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। অন্যদিকে, ফ্রান্স মঙ্গলবার সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি দলের বিপক্ষে খেলবে।
প্রথম দুই ম্যাচে চার গোল করা এমবাপে নরওয়ের রিজার্ভ দলের বিপক্ষে গোল করতে পারেননি। তবে আলো কেড়ে নেন আরেক ফরোয়ার্ড উসমান দেম্বেলে। প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) এই ব্যালন ডি’অর জয়ী শেষ রাউন্ড পর্যন্ত ফ্রান্সের হয়ে বড় কোনো টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) গোল করতে পারেননি। ইরাকের বিপক্ষে তিনি প্রথম গোলটি করেন, আর এবার যোগ করলেন আরও তিনটি- সবকটিই প্রথমার্ধে। জার্সি নম্বর ৭ পরা এই তারকাই বোস্টনে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের জয়ের প্রধান নায়ক ছিলেন।
আরআর/আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable