বিশ্বকাপের নকআউট পর্বে আজ (শুক্রবার) মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে এরই মধ্যে মেসিদের ম্যাচের কিক অফের বাঁশি বেজে গেছে। এ রিপোর্ট লেখার সময় ৮ মিনিট পার হয়ে গেলেও কোনো গোল হয়নি।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এবারের আসরে খেলছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে নিজেদের সেরাটা দেখিয়ে নকআউটে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা এখন শুরু করতে যাচ্ছে শিরোপা ধরে রাখার কঠিন লড়াই।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ।
কেপ ভার্দের একাদশ
ভোজিনহা; স্টিভেন মোরেইরা, ডিনি বোর্জেস, রবার্তো লোপেস, সিডনি কাবরাল; কেভিন লেনিনি, জামিরো মনতেরো; রায়ান মেন্ডেস, তেলমো আরকাঞ্জো, গ্যারি রদ্রিগেজ; লিভ্রামেন্তো।
আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable