রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৩:২৭

শুক্রবার থেকে গরম বাড়তে পারে, তাপপ্রবাহের আভাস

👁️ ৪ Time View

আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ অবস্থায় দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তাপপ্রবাহ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনযুদ্ধবিরতির মধ্যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে ‘মোবাইল একটা, বাচ্চা দুইটা, অনলাইন ক্লাস করবে কীভাবে’ 
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা।
এছাড়া এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আরএএস/কেএসআর 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
রমনায় ভাসলো বিজুর ফুল

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিজু–সাংগ্রাই–বৈসু–বিষু উৎসব উপলক্ষে রাজধানী বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত