সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নায়নের লক্ষে শুরু হয়েছে ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শীর্ষক মাসিক পাঠচক্র। বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’ এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সংগঠনটির সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকে শুরু হওয়া এ উদ্যোগ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মানোন্নয়নে এমন কার্যক্রম প্রশংসার। প্রেসক্লাবের যেকোনো ভালো উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা পাশে থাকবে।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের ১৬তম কমিটির সহ-সভাপতি ও ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডার আরাফ আহমদ।
সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ‘সাংবাদিকতায় মুক্তপাঠ' কর্মসূচির আহ্বায়ক ও সংগঠনটির যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম, নাঈম আহমদ শুভ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বর্তমান সহ-সভাপতি সৈকত মাহাবুব, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হকসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।
এসএইচ জাহিদ/এএইচ/এএসএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable