যুবদলের সদ্যঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন পদবঞ্চিতরা। পদবঞ্চনার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একই সঙ্গে তারা অভিযোগ ও দাবিগুলো দলের শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরারও সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় রমনা চাইনিজ রেস্টুরেন্টে পদবঞ্চিত যুবদল নেতারা এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় পদবঞ্চিত অনেক নেতা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন নেতারা। ওই সাক্ষাতে তার মাধ্যমে দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাওয়া হবে।
আরও পড়ুন
সাবেক যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ
এছাড়া সাক্ষাতে নেতারা অভিযোগ তুলে ধরবেন যে, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং জেল-জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সদ্যঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশই দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও অপরিচিত ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ উত্থাপন করবেন।
দ্রুত ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানাবেন তারা। কেএইচ/ইএ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable