যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তবে তারা এমন এক ‘মরণ ফাঁদ’-এ পড়বে যেখান থেকে আর বের হওয়া সম্ভব হবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এমন মন্তব্য করেছেন।
জালালি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে দূর থেকে বিমান হামলা চালাচ্ছে। তবে স্থল অভিযান মানে হবে সরাসরি মুখোমুখি সংঘর্ষ। সেই পরিস্থিতিতে পুরো ইরানি জাতি প্রতিরোধ গড়ে তুলবে এবং লড়াই করবে।
তিনি বলেন, আমার মনে হয় এটি তাদের জন্য ভালো হবে না, কিন্তু আমরা এর জন্য প্রস্তুত। যদি আমেরিকানরা স্থল অভিযান চালায়, আমরা মাটিতেই তাদের আগ্রাসনের জবাব দিতে পারব।
ইরানের রাষ্ট্রদূত আরও দাবি করেন, দেশের কাছে এমন পর্যাপ্ত শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ প্রতিহত করা সম্ভব। তার মতে, স্থল যুদ্ধে জড়ালে মার্কিন বাহিনী এমন এক চোরাবালিতে আটকে যাবে, যেখান থেকে বের হওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
কেএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable