জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিগত দিনে যারা ভোট চুরি করে, কেন্দ্র দখল করে ও ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিলেন তাদের পরিণতি দেখেছি। তারা এখন দিল্লিতে আছেন। আমরা সতর্ক করে বলে দিতে চাই যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন। যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে জামায়াত ও এনসিপির নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১১ দলীয় জোট শাপলকলির নির্বাচনি প্রচারণায় যান তখন একটি দল বাধার চেষ্টা করছে। তাদের আপনারা প্রতিহত করবেন। আগামী ১২ তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং আপনাদের প্রতিবেশীদের সবাইকে নিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত তিনি যেনো সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে যেতে পারেন সেটি নিশ্চিত করবেন।’
উপজেলা জামায়াতের আমির জলিল শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-মুখ্য সংগঠন ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-৩ আসনের এনসিপির শাপলা কলির প্রার্থী শামীম হামেদী, পিরোজপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী।
মো. তরিকুল ইসলাম/আরএইচ/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable