লড়াইটা ছিল ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫ ও তৃতীয় দলের। সেই ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও মৌরিতানিয়া। ফলাফলটা হয়েছে যেমনটা অনুমান করা হয়েছে অনেকটা তেমনই। ২-১ গোলে আর্জেন্টিনা জিতলেও সমর্থকরা আশা করেছিলেন একপেশে জয়ের। কিন্তু সেটি হয়নি।
বোমবোনেরা স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ওই দুই গোলের পর স্কোরলাইনটা বড় হবে ভাবা হলেও সেটি হয়নি। ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ ও ৩২ মিনিটে নিকো পাজের প্যাঁ থেকে আসে গোল।
প্রথমার্ধে খেলেননি লিওনেল মেসি। তাই আর্জেন্টিনা জিতলেও কিছুটা আমেজহীন ছিল ম্যাচটি প্রথম দিকে। আবার দ্বিতীয়ার্ধে মেসি-ডি পলরা গোল না পাওয়ায়ও আক্ষেপ তো আছেই। এর মধ্যে ক্ষত হিসেবে তো আছে ৯৪ মিনিটে হজম করা একটি গোল। মৌরাতানিয়ার হয়ে অভিষেকেই গোল করেন ডিফেন্ডার জর্ডান লেফোর্ট।
১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করেন মলিনার ক্রাসে। সেই ব্যবধান ৩২ মিনিটে দ্বিগুণ করেন নিকো পাজ ফ্রি কিক থেকে করা গোলে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মেসিও একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন কাজে লাগাতে। ডান দিক থেকে কাট ইন করে ভেতরে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শট,সেই চেনা মুভ, কিন্তু পোস্টে রাখতে পারেননি। ছোটখাটো আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-থিয়াগো আলমাদারা। কিন্তু আরকোনো গোল পায়নি আর্জেন্টিনা।
তবে একটি গোল ঠিকই হজম করেছে ৯৪ মিনিটে। মৌরাতানিয়ার হয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন জর্ডান লেফোর্ট ই গোল করে।
আগামী ১ এপ্রিল বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আইএন
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable