সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় পাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গতকাল রোববার রাত প্রায় ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে টহলরত নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। পরে দ্রুত অভিযান চালিয়ে এফবি আব্দুর রহমান-২ নামের বোটটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে বোট থেকে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে আটক বোট, জব্দকৃত সিমেন্ট এবং সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
টিটি/এমকেআর
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable