জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশারের মা ও অভিনেতা মাসুম বাশারের শাশুড়ি নূরজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ জানুয়ারি) সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেন মাসুম বাশার। তিনি লেখেন, ‘আমার শাশুড়ি, মিলির আম্মা আজ সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। আজ জুম্মার নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’
তারকা দম্পতির মেয়ে নাজিবা বাশারও এক পোস্টে জানান, ‘আমার নানির নামাজে জানাজা যোহরের নামাজের পর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। যারা দোয়া ও জানাজায় অংশ নিতে চান, তারা উপস্থিত হতে পারেন।’
আরও পড়ুন:মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়াদুঃসংবাদ দিলেন সংগীতশিল্পী তৌসিফ
এদিকে মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী মিলি বাশারের মা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এছাড়াও মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেত্রীর সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।
এমএমএফ/এএসএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable