মাগুরা সদর উপজেলার চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে সাইফুল ইসলাম তামিম (১৮) এবং নরপতি গ্রামের স্কুলশিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে শান্ত প্রতীম মণ্ডল (১৮)। তারা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাইফুল ইসলাম তার সহপাঠী শান্ত প্রতীমকে নিয়ে মোটরসাইকেল করে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। আহত শান্ত প্রতীমকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
মাগুরার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেন, স্বজনরা মর্গ থেকে মরদেহ নিয়ে গেছেন।
এ বিষয়ে মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable