বিশ্বকাপের রাত জাগা ফুটবল দেখার আনন্দ যেন একেবারেই আলাদা। প্রিয় দলের খেলা দেখতে বসলে ম্যাচে থাকে উত্তেজনা, আবেগ আর মজার সব খাবারের আয়োজন। অনেকেই এই সময় খেলার দেশের জনপ্রিয় খাবার ট্রাই করতে ভালোবাসেন। এবার ঝটপট সহজে তৈরি করতে পারেন জার্মানির খাবার কারিভুর্স্ট। এটি জার্মানির বেশ জনপ্রিয় স্ট্রিট ফুড।
বিশ্বকাপের সময় এই ধরনের ফাস্টফুড খাবার খেলা দেখার আনন্দকে আরও বাড়িয়ে দেয়। ঝটপট তৈরি করা যায় বলে ম্যাচের বিরতিতেও এটি খাওয়া যায়। মজাদার খাবারটি আপনি চাইলে খুব সহজেই ঘরেই বানাতে পারেন । অল্প কিছু উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে, যা আপনার ফুটবল রাতকে আরও স্মরণীয় করে তুলবে।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে কারিভুর্স্ট তৈরি করবেন-
উপকরণ
সসেজ ৬টি
পেঁয়াজ কুচি১ টেবিল চামচ
রসুন কুচি ১ চা চামচ
টমেটো কেচাপ ১ কাপ
হলুদ গুঁড়া ১ টেবিল টেবিল চামচ
মরিচের গুঁড়া আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
কারি পাউডার আধা চা চামচ
উস্টারশায়ার সস ১ চা চামচ
ওয়েস্টার সস ১ চা চামচ
ভিনেগার বা আপেল সাইডার ভিনেগার ১ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
লবণ স্বাদমতো
তেল ১ টেবিল চামচ
আরও পড়ুন
বিশ্বকাপ উদযাপনে নাস্তায় রাখুন মরক্কোর জনপ্রিয় মাকুদা
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি প্যানে অল্প তেল গরম করে এতে কুচানো পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজুন। এরপর এতে হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নেড়ে নিন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে যায়।
এবার প্যানে টমেটো কেচাপ, ভিনেগার, চিনি, উস্টারশায়ার সস, ওয়েস্টার সস, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। মিশ্রণটি ৫-৭ মিনিট অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না এটি একটু ঘন হয়ে আসে। চাইলে আরও মসৃণ সস পেতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।
আরও পড়ুন
আর্জেন্টিনার বিখ্যাত খাবার মিলানেসা আ কাবায়ো তৈরি করবেন যেভাবে
অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে সসেজগুলো মাঝারি আঁচে ভাজুন। সসেজের চারপাশ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত উল্টেপাল্টে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে সসেজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এবার কাটা সসেজগুলো একটি প্লেট বা সার্ভিং ট্রেতে সাজিয়ে তার ওপর গরম গরম কারি সস ঢেলে দিন। সবশেষে ওপর থেকে সামান্য কারি পাউডার ছিটিয়ে দিন। এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পরিবেশন করুন।
এসএকেওয়াই
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable