সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: সকাল ১০:২৯

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার

👁️ ৪ Time View

নি‌ষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন শেখকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত শা‌হিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রুবেলুর রহমান/কেএইচকে/এমএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট