চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় ১ লাখ ৫ হাজার ভোটে জিতেছেন।
এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মুহাম্মদ পেয়ারু মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট।
বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলা হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে ভোটারের উপস্থিতি কিছুটা থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি কমে যায়। তবে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমডিআইএইচ/এএসএ/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable