ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি সম্প্রতি ওমানের রাজধানী মাসকাট থেকে যাত্রা শুরু করেছিলেন।
ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।
আইআরএনএ বলছে, আরাগচি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক বিষয়ে আরেক দফা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। তার সফর নিয়ে মন্তব্য জানতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
এর আগে সিএনএন জানায়, ইরানি একটি সূত্র অনুযায়ী আরাঘচি ওমানের মাসকাট থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। পাকিস্তানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
সূত্রটি আরও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত বিমান তেহরান থেকেও উড্ডয়ন করেছে এবং সেটি শিগগিরই নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করার কথা রয়েছে।
সূত্র: সিএনএন
এসএএইচ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable