ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয় দেশের আগামী নেতৃত্ব দেবে দলটি। এরপর থেকেই শোবিজ তারকাদের ফেসবুকে ওয়াল অভিনন্দন বার্তায় ভরে ওঠে। দীর্ঘ সময় পর রাজনৈতিক পটপরিবর্তনকে দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই।
বিশেষ করে শোবিজ অঙ্গনের তারকারা নিজ নিজ ফেসবুক ওয়ালে শুভেচ্ছা, প্রতিক্রিয়া ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছেন। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও মতামতের প্রতিফলন হিসেবেই দেখছেন অনেক শিল্পী।এরই ধারাবাহিকতায় তাসরিফ খান, ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল, নিজের ফেসবুক পোস্টে লিখেছেন,‘ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!’
তাসরিফ খানের এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টটিতে অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ে। একজন মন্তব্য করেন, “আগেই বলছিলাম যে প্রধানমন্ত্রী হবে, তার নামের শেষে রহমান থাকবে।”- এই মন্তব্যও নেটিজেনদের দৃষ্টি কাড়ে।
তাসরিফ খান কেবল সংগীতশিল্পী হিসেবেই নন, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও পরিচিত। দুই বছর আগে সিলেটের ভয়াবহ বন্যার সময় তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান। আর্থিক সহায়তার আহ্বান জানিয়ে ফেসবুকে লাইভে এসে মুহূর্তেই আলোচনায় আসেন তিনি। সেই লাইভ দ্রুত ভাইরাল হয় এবং বিপুল সাড়া ফেলে সাধারণ মানুষের মধ্যে।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের পাশে সক্রিয়ভাবে দাঁড়ান তাসরিফ। আন্দোলন চলাকালে তিনি ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ গানটি গেয়ে প্রতিবাদ জানান, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
এমআই/এমএমএফ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable