ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে কৃষক লীগ নেতার হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহসভাপতি এবং ওই গ্রামের উসমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে যায় একদল পুলিশ। এসময় ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালান। এতে থানার এএসআই মুকুল আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে এক এএসআই আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এসআর/এমএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable