শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীর পাড় থেকে মানবদেহের খণ্ডিত দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মুলফৎগঞ্জ এলাকার নদীর পাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো হাত-পাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সেগুলো থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে প্লাস্টিকের ব্যাগটি খুললে মানুষের খণ্ডিত দুটি হাত ও দুটি পা দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে সিআইডিকে খবর দেয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, সিআইডি থেকে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিধান মজুমদার অনি/এসআর/এএসএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable